আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: নাজাফ-কারাবাল ও বাগদাদ-কারবালা রুটে ৩টি বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন যায়ের শাহাদত বরণ করেছেন। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে যে, এ হামলায় অন্তত ১৫০ জন যায়ের আহত হয়েছে।
কারবালা প্রদেশের কর্মকর্তা মুহাম্মাদ আল মুসাভী এ সম্পর্কে জানিয়েছেন: কারবালা শহরের উত্তর দিকের প্রবেশ পথে (বাগদাদ হতে আগত) ও দক্ষিন দিকে প্রবেশ পথে (নাজাফ হতে আগত) এ বিস্ফোরণগুলো ঘটানো হয়েছে।
তিনি বলেন: এ হামলায় নিহত ও আহতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।
এদিকে দিয়ালা প্রদেশের একটি পুলিশ ক্যাম্পের কাছাকাছি স্থানে একটি গাড়ী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ ব্যক্তি নিহত এবং অপর ৩ ব্যক্তি আহত হয়েছে।
ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা পালন করতে আসা যায়েরদের পথে (বাগদাদের উত্তর পূর্ব ও দক্ষিন বাগদাদ) বোমা বিস্ফোরণে কমপক্ষে ২ জন যায়ের শহীদ এবং অপর ১৭ জন আহত হয়েছে।
গতরাতে দিয়ালাহ প্রদেশে অজ্ঞাত সন্ত্রাসীরা ইরানি যায়েরদের বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এ হামলায় ৪ জন ইরানী যায়ের গুরুতর আহত হয়েছে।
আহতদেরকে আজ খোসরাভি সীমান্ত দিয়ে ইরানের ফিরিয়ে এনে কেরমানশাহ’র তালেকানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত দুইদিনে ইরাকের সালাহুদ্দীন ও দিয়ালাহ প্রদেশে সন্ত্রাসী হামলায় ৩৬০ জন হতাহত হয়েছে।#
উল্লেখ্য যে, প্রতি বছর ইমাম হুসাইন (আ.) এর চল্লিশার অনুষ্ঠান পালন করতে ইরাকের বিভিন্ন অঞ্চল হতে কারবালা শহরে এসে সমবেত হয়। এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অনেকে পায়ে হেটে ৪ শতাধিক কিলোমিটার পথ পাড়ি দিয়ে কারবালায় আসেন। বিশেষতঃ অনেকে তাদের শহর হতে নাজাফে আসেন, অতঃপর নাজাফ হতে কারবালার (৮৫ কিলোমিটার) দূরত্বকে পায়ে হেটে পাড়ি দেন।
এদিকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ইরাকের নিরাপত্তা বিভাগের উচ্চ পদস্থ জনৈক কর্মকর্তা গতকাল শুক্রবার (২১শে জানুয়ারী) একটি নিষিদ্ধ পার্টির ২ জন সদস্যকে কারবালার বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন।#